হোম মিনিস্টার দেশ চালাবেন না কি কলকাতায় বসে চক্রান্ত করবেন, মমতা
দি নিউজ লায়নঃ মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়ায় জনসভার শুরু থেকেই একেবারে আক্রমণাত্মক মেজাজে ছিলেন মমতা। মূলত তাঁর নিশানায় ছিলেন শাহ। ‘হোম মিনিস্টার দেশ চালাবেন না! হোম মিনিস্টার কলকাতায় এসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেফতার করা হবে, কোথায় কাকে মারা হবে, কোথায় এজেন্সি দিয়ে কার পিছনে লাগানো হবে।’
'বিজেপি, আমায় খুন করলেই জিতে যাবে ভেবেছ? কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে থামানো যাবে না। বাংলায় বিজেপির পদ্মফুল ফুটবে না। বিজেপি ক্ষমতায় এলে আগামিদিন ব্যাঙ্কের টাকা পাওয়া যাবে কিনা কেউ জানে না। আমি ইলেকশন কমিশনকে দেখতে বলব, কেন ভোটের সময় পলিটিক্যাল লিডারদের উত্তক্তো করা হচ্ছে। কেন রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হচ্ছে?
এছাড়াও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, নির্বাচন কমিশন কে চালাচ্ছেন? অমিত শাহবাবু আপনি চালাচ্ছেন না তো, আমার প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হোক। কিন্তু অমিত শাহ কে? তিনি নির্বাচন কমিশনকে পথ দেখানোর কে? তিনি নির্বাচন কমিশনের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছেন। আর আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করছে। আমার নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন, তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে। ওরা কী চায়? প্রাণে মেরে ফেলতে চায়?’

Post a Comment